শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

সিদ্ধিরগঞ্জের সেই ফেন্সি বাবু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিদ্ধিরগঞ্জ
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২২১ Time View
সিদ্ধিরগঞ্জের সেই ফেন্সি বাবু গ্রেফতার
আরাফাত রহমান বাবু

সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়দানকারী আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই হুমায়ুন কবির (২) জানান, গ্রেফতারকৃত বাবু একটি ডাকাতির প্রস্তুতি মামলার আসামী। দীর্ঘদিন থেকে সে পলাতক রয়েছে। পরে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করলে তাকে গ্রেফতার করা হয়। বাবু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে বাবুকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড মিজমিজি পাগলা বাড়ি এলাকার কোমল বাস ড্রাইভার কুট্টি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বাবু মিজমিজি পূর্বপাড়া এলাকায় তার সহযোগী মিলন আহমেদেকে নিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি প্রচুর টাকার মালিক বনে যাওয়ায় কাউকে সে পরোয়া করে না। তার সহযোগী মিলন ইতিপূর্বে মাদকসহ কয়েকবার আইনশৃঙ্খলবাহিনীর হাতে গ্রেফতার হয়। তারা মাদক বিক্রির টাকা দিয়ে গড়ে তুলেছে বখাটে যুবক ও কিশোর ছেলেদের নিয়ে কিশোরগ্যাং। মাদক বিক্রির টাকা দিয়ে তারা গ্রুপ লালন পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »