সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর উপর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এসময় পুলিশ নিহতের পকেটে থাকা ২২৫০ টাকা উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর উপর দুই অজ্ঞাত ব্যক্তি এক মোটরসাইকেলযোগে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে ওইখানে তার মৃত্যু হয়।
বর্তমানে মরদেহটি ওই হাসপাতাল রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কেনো তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখন বলা সম্ভব হচ্ছে না। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »