বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে অটো রিকশার ধাক্কায় শিশু নি.হ.ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ Time View

সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে ধনকুন্ডা চেয়ারম্যান অফিস সংলগ্ন ক্যানেলপার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকার বাসিন্দা মো.জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শিশুটি ক্যানেলপারের সড়ক দিয়ে দৌঁড়ে পার হবার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির অটোরিকশা সজোরে ধাক্কা দেন। এতে সে রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। কিন্তু অটোচালক অটো নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অজ্ঞাত এক অটোরিকশা ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটমায় ভিকটিমের পরিবার কোনো মামলা দায়ের করবে না বলে জানিয়েছেন। পরিবারের সদস্যরা নিহত শিশুর লাশ নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »