বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের এএসআই নিহত

 নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ Time View
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের এএসআই নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গাড়ির ধাক্কায় আবু বকর সিদ্দিক (৪৬) নামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে মৌচাক এলাকায় তার বহনকারী মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ আবু নাইম। নিহত আবু বক্কর সিদ্দিক দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দানিহারী ডোলপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। আবু বক্কর সিদ্দিক গত ২০২০ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জে যোগদান করে কর্মরত ছিলেন বলে জানা যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম জানান, মঙ্গলবার রাতে মৌচাক এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসআই আবু বকর সিদ্দিকের মোটরসাইকেলটি একটি গাড়ি পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরো জানান, তাৎক্ষণিক সংবাদ পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ঘাতক গাড়ি কিংবা কাউকে আটক করা যায়নি। জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত শেষে জানাজার পর নিহত পুলিশ কর্মকর্তার লাশ দাফনের উদ্দেশ্যে তার স্বজনরা গ্রামের বাড়ি দিনাজপুরে নিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »