বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

সোনারগাঁয়ের সংঘর্ষে: গ্রেফতার ৯, ১জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩০ Time View

সোনারগাঁয়ে কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুুলিশ। তাদের মধ্যে একজনকে রিমান্ডে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পাঠানো হয়।

এ সময় একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে নেওয়া ইব্রাহীম জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন গাজী আজিজ, মো. সুমন, আয়নাল, রুহুল আমিন, মো. সাজ্জাদ হোসেন, মাহাবুব, পিন্টু ও পারভেজ।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারাগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে একজনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ২০ আগস্ট রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুর ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরসহ ১১৩ জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬শ জনকে মামলায় আসামী করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »