বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

রূপগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকান্ড

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

রায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার কর্ণঘোপ এলাকায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, কর্ণগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে তুলা থেকে সুতা তৈরি কারখানার তুলার গোডাউনে ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৬০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে কোনো শ্রমিক না থাকায় প্রাণহানি ঘটেনি।

আলরাজি স্পিনিং মিলের জিএম কাজি হাসানুল করিম বলেন, ভোরে হটাৎ তুলার বেল্টে আগুন দেখে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস এলে অল্প সময়েই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি তদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »