মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৩ Time View

বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নুর মোহাম্মদ আলিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে রূপালী আবাসিক এলাকার পাশে ভূমি অফিস ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ রূপালী আবাসিক এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে। পরিবারটি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। সে স্থানীয় মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

নারায়ণগঞ্জ নৌ থানার ইনচার্জ মো. রকিবুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নদী থেকে উদ্ধার করেন। উদ্ধারকালে তার চোখ ও ঠোঁটে সামান্য নড়াচড়া দেখা গেলে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসা বন্ধ থাকায় দুপুরে বৃষ্টির মধ্যে আলিফ বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় মসজিদে মাইকিং করে তার খোঁজ করা হয়। একপর্যায়ে নদীর পাড়ে অনুসন্ধান চালিয়ে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

স্বজনদের ভাষ্য, ছোটবেলা থেকেই আলিফ প্রায়ই শীতলক্ষ্যা নদীর তীরে চলে যেত এবং সেখানে গোসল করত। তবে সে সাঁতার জানত না। এছাড়া জন্মগতভাবে তার চলাফেরায় কিছু শারীরিক সমস্যা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »