বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২১ Time View

ফতুল্লায় ডিশ ও ক্যাবল ব্যবসায়ী নাছির উদ্দিন হত্যা মামলার দ্রুত বিচার এবং এলাকায় মাদকের বিস্তার রোধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. শামীম হোসাইন এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবু আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তাদের আশ্বাসের পর অবরোধ তুলে নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন।

সেখানে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতকরণ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানানো হয়।

স্থানীয়দের পক্ষে বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নাছির উদ্দিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার মূল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন বলেন, নাছির উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার একটি ক্যাবল অফিসে নাছির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলায় শরীফ নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »