শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

রূপগঞ্জে মসজিদের পেছন থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

রূপগঞ্জের মসজিদের পেছন থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈ মসজিদের পেছনে অবস্থিত এক পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নুর হোসেন দেবৈ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় পারটেক্স বোর্ড কারখানায় কাজ করতেন।

জানা যায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বের হন নুর হোসেন। বেলা বাড়লেও তার কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। বেলা ১১টার দিকে দেবৈ মসজিদের পেছনে একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় নুর হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল লস্কর বলেন, খরব পেয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই খায়রুল আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »