শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

সবকিছু নিয়ে আমাদের অ্যাকশন প্লান রয়েছে: ডিসি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ Time View

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানিয়েছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তাদের ‘অ্যাকশন প্ল্যান’ রয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সকল প্রার্থীদের আমরা আহ্বান করেছি তাদের কথাগুলো শোনার জন্য। নির্বাচনী পরিকল্পনা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে। প্রার্থীরাও তাদের কথা বলেছেন। নারায়ণগঞ্জ জেলায় আমরা একটি অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো। সুষ্ঠ নির্বাচনের জন্য যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেটা আমরা ইতোমধ্যে নিয়েছি। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া।

‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। আর দু-একটা যেগুলো ঘটেছে সেগুলোর আমরা অ্যাকশন নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সচেষ্ট আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। সবকিছু নিয়ে আমাদের অ্যাকশন প্লান রয়েছে। এই নির্বাচনটা আমরা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাচ্ছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্রেগুলোর জানাবেন সেগুলো আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবো।’

এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল কায়সার, এই আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার, একই আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্জাহান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »