বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩০৬ Time View
রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় যুবসমাজ ও রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অভিযানে এলাকাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয় রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক খোকন–এর নির্দেশনায়।
অভিযানে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সচেতন নাগরিকরা।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক খোকন বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক সেবন ও ব্যবসা রোধ করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না, বরং সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে এমন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা আবুল আজাদ বলেন, “আমাদের এলাকা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। যারা মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এ সময় স্থানীয় বাসিন্দারাও মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, নিয়মিত এমন অভিযান ও সচেতনতা কার্যক্রম চালু থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজকে মাদকমুক্ত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »