বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

বিএনপি খেলছে আগুন নিয়ে, আর আমরা খেলবো ভোট নিয়ে: লিপি ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ Time View

জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী লিপি ওসমান বলেন, নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় বসা যাবেনা, তা হয়তো বিএনপি ভুলে গেছে। তাই আপনারা কেন্দ্র গিয়ে ভোট দিয়ে বিএনপির নৃশংসতার প্রতিবাদ ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, স্বাধীনতার বিরদ্ধ শক্তিকে প্রতিহত করুন ।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি খেলছে আগুন নিয়ে, আর আমরা খেলবো ভোট নিয়ে। তাদের অস্ত্র আগুন আর আমাদের অস্ত্র ভোট। শেখ হাসিনাকে পাশে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। তাদের অস্ত্র আগুন আর আমাদের অস্ত্র ভোট। নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় বসা যাবেনা, তা হয়ত বিএনপি ভুলে গেছে। তাই আপনারা কেন্দ্র গিয়ে ভোট দিয়ে বিএনপির নৃশংসতার প্রতিবাদ ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভোটের মাধ্যমেই তাদের নৈরাজ্য প্রতিহত করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখে তারা যেন বুঝতে পারে জনগণ তাদের সঙ্গে নাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, মনোয়ারা বেগমসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »