রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কারাগারে থাকা অবস্থায় হুমায়ন কবিরের বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মৃত হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও মৃত চান শরীফ সরদারের ছেলে। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে জেল সুপার ফোরকান বলেন, “সোমবার (১২ জানুয়ারি) রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে ব্যথা উঠলে তাৎক্ষণিকভাবে তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »