সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

এবারের সংসদ নির্বাচনে না.গঞ্জে নতুন ভোটার ২ লাখ ৩৯ হাজার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ Time View

আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারীতেই হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচন। সে লক্ষে যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন। আসন্ন ওই নির্বাচনে ভোটার বেড়েছে নারায়ণগঞ্জে। এবার এ জেলায় ২ লাখ ৩৯ হাজার ৭৫৮ নতুন ভোটারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সংসদ নির্বাচনে প্রথম বারের মতো ভোট দিতে পারবে ১ লাখ ১৭ হাজার পুরুষ ও ১ লাখ ২২ হাজার নারী ভোটার।

নারায়ণগঞ্জে ৫টি সংসদীয় আসন রয়েছে। গত বারের তালিকায় মোট ভোটার ছিল ২০ লাখ ৩১ হাজার ৫৪১জন। এবার তা বেড়ে হয়েছে ২২ লাখ ৭১ হাজার ২৯৯জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটারের তালিকায় পুরুষ ১১ লাখ ৫২ হাজার ১৯৮ জন ও নারী রয়েছে ১১ লাখ ১৯ হাজার ৮৯ জন। এছাড়া ১৫ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৯০১ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ২ লাখ ৮৩ হাজার ৫১৩, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৩ হাজার ৭৮০, নারায়ণগঞ্জ-৪ আসনে ৬ লাখ ৫২ হাজার ২৬ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৪২ হাজার ৩২১ জন ভোটার ছিল।

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার ছিল ৩ লাখ ৮৬ হাজার ১২ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৩ লাখ ৩১ হাজার ৬১৫, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৬৬৮, নারায়ণগঞ্জ-৪ আসনে ৭ লাখ ১২ হাজার ৭০৮ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৯৬ হাজার ২৯৬ জন ভোটার হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »