রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

শীতলক্ষ্যায় ৫ নৌযানকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪০৫ Time View

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৫টি নৌযানকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত ৮ টা অবধি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ খেয়াঘাট থেকে আকিজ সিমেন্ট পর্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌ অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে নৌপথের নিরাপত্তা ও নৌযান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ফিটনেসবিহীন ও অবৈধ নৌযান চলাচল বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টি, রুট পারমিট না থাকা, সার্ভে সনদ, রেজিষ্ট্রেশন সনদ, জীবন রক্ষাকারী সরঞ্জাম, মাস্টার, সুকানী, ড্রাইভার, গ্রীজার না থাকায় ৫৪ ও ৫৭ (ক) ধারা অনুযায়ী এমভি সুমন-৮ জাহাজকে ২৫ হাজার টাকা, এমভি ইয়াসিন নিশাত জাহাজকে ৬০ হাজার টাকা, এমভি সাহেরা এন্ড মুনতাহা নামে জাহাজকে ১০ হাজার টাকা, এমভি আকিজ লজিস্টিক-১৮ জাহাজকে ৫০ হাজার টাকা, এমভি আকিজ লজিস্টিক-১৬ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »