শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

বন্দরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা।

আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ র্সাকেল শেখ বিল্লাল হোসেন শারদীয় দূর্গাৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, র্ধর্ম যার যার উৎসব সবার।

পূজামন্ডপে সভাপতি/ সাধারন সম্পাদকের দৃষ্টি আর্কষন করে তিনি আরো বলেন, পূজামন্ডপ গুলোতে সিসি ক্যামার বসানোর ব্যবস্থা করতে হবে। পূজা উদযাপনে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সর্বদা কাজ করছে। কোন বিশৃঙ্খলা দেখা দিলে অবশ্যই আমাদের অথবা ৯৯৯ এ কল দিবেন। প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা চাঁদরে ডাকা থাকবে।

বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার সিপন, বন্দর পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস সহ বন্দর উপজেলা/থানার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এ বছর বন্দর থানা/উপজেলায় ২৮ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »