বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

বন্দরে ইয়াবাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী হাসান মাল গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

বন্দরে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা কেরানীগঞ্জ এলাকার হাসান মাল (৩৫) নামে মাদক ব্যসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (১৮ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত রোববার (১৭ সেপ্টম্বর) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরে সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসান মাল মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার লাখারন এলাকার মুকুল মালের ছেলে। বর্তমানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ঢাকা কেরানীগঞ্জ এলাকার চড়াইল মাঠের পাশে বসবাস করে আসছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(৯)২৩।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ তহিদুজ্জামান জানান, গত রোববার রাত ৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ পুলিশ বক্সের সামনে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরে সামনে অভিযান চালিয়ে ১৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হাসান মালকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »