সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী

সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর ও ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে মো. সাজ্জাদ হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

​সোমবার (২৩ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেন ও মোসা. শাহিদা বেগম (৫৮) দম্পতির ছেলে মো. সাজ্জাদ হোসেন এলাকার একজন চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ভাঙচুর চালাত এবং মা-বাবাকে মারধর করত। এছাড়া ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র বাইরে নিয়ে বিক্রি করে দিত।

​গত ১৯ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে সাজ্জাদ তার মা শাহিদা বেগমের কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটি হাতে নিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে তাড়া করে এবং বাবা মোক্তার হোসেনের ডান পায়ে বটি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

​এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাজ্জাদ সময়-সুযোগমতো তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে গত ২১ নভেম্বর ভুক্তভোগী মা মোসা. শাহিদা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার সকালে পাঠানটুলি এলাকা থেকে অভিযুক্ত সাজ্জাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »