বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে যুবকের লা.শ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২০১ Time View

সিদ্ধিরগঞ্জে ক্যানেলে ড্রামের ভেতর থেকে মোহাম্মদ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিববার সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুলসংলগ্ন জালকুড়ি সড়কের পাশের ক্যানেল থেকে লাশ টি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ ভোলা জেলার চরফ্যাশন থানার সাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্যানেলের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ করেন। পরে তারা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে। ড্রামটি খুলে ভেতরে পচনধরা একটি যুবকের মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যুবককে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »