বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫২ Time View

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ‘বেআইনি রায়’ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির শুনানি শেষে এই আদেশ দেন। ভার্চ্যুয়ালি আদালতে হাজির ছিলেন এবিএম খায়রুল হক।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল বারী ভূঁইয়া।

মামলায় অভিযোগ করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রধান বিচারপতি হিসেবে খায়রুল হক যে রায় দিয়েছেন, তা সংবিধানবিরোধী ও বেআইনি। এতে বলা হয়, তিনি ‘জাল রায়’ তৈরি করে আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন।

মামলার আবেদনে বলা হয়, এই রায়ের ফলে দেশে এককভাবে ক্ষমতা চর্চার সুযোগ তৈরি হয়েছে এবং ভোটাধিকার ক্ষুন্ন হয়েছে। এতে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

আদালত শুনানি শেষে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে সাবেক প্রধান বিচারপতির পক্ষে কোনো আইনজীবী বা রাষ্ট্রপক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »