সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সাবেক এমপি কায়সারের পিএস জাহিদুল ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫৮ Time View

নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের পিএসকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।

রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার র‌্যাব-১১’র সদস্যরা। এরপর ফতুল্লা থানার হত্যা মামলার (নং-২০, তাং-২২/৮/২০২৪ ইং) প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর আজ সোমবার সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে জাহিদুল ইসলামকে আদালতে প্রেরণ করেন ফতুল্লা থানা পুলিশ।

র‌্যাব জানায়, জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সোনারগাঁও এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। পরবর্তীতে সে আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর সাথে সখ্যতা তৈরি করে। এমপি কায়সারের প্রকাশ্য মদদে গ্রেপ্তারকৃত জাহিদুল ইসমলাম ওরফে স্বপন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি সহ ভূমিদস্যুতা শুরু করে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিল। কিন্তু‘ প্রকাশ্যে এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। তার এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, মারধরসহ অমানসিক নির্যাতন করত।

তার বিরুদ্ধে সোনারগাঁও, ফতুল্লা এবং যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »