সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বী। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম ও একেএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক ড. রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক এড. মোস্তফা করিম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান, জামাল উদ্দিন বারী, মো. সাইফুল ইসলাম সায়েম ও মোঃ গোলাম রাব্বানী শিমুল প্রমুখ।

নারায়ণগঞ্জে যোগদানের পর গত দেড় বছরে জেলা প্রশাসকের কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ। প্রতি উত্তরে জেলা প্রশাসক বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সততা, ন্যায় ও নিষ্ঠার সহিত কাজ করার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলাসহ কোনো প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য চেষ্টা করেছি সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র নেতা ও সাংবাদিকদের সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কতটুকু সফল হতে পেরেছি সেটার মূল্যায়ন আপনারা করবেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সাংবাদিকদের সহযোগীতার কথা তুলে ধরে বলেন, আমি চেষ্টা করেছি এ জেলার উন্নয়নে কাজ করতে, আপনাদের সবসময় পাশে পেয়েছি। যেখানেই থাকি না কেন, নারায়ণগঞ্জের মানুষের কথা আমার মনে থাকবে।

পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়।

সোমবার নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের কাছে দায়িত্বভার হস্তান্তর করে বিআইডব্লিউটিসি’র পরিচালক হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »