বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়ায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর অর্ন্তভুক্ত সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সভা বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ অক্টোবর বার্ষিক সাধারণ সভার আয়োজন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও সংগঠনে নতুন সদস্যদের র্অর্ন্তভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে বেশ কিছু মামলায় নারায়ণগঞ্জের বেশ কিছু পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কার্যনিবাহী পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।

আগামীতে কোন মামলায় যাতে পেশাদার সাংবাদিকদের আসামী করা না হয় এবং বিগত দিনে যাদেরকে আসামী করা হয়েছে তাদেরকে যাতে হয়রানী করা না হয় সেজন্য রাজনীতিবিদ ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নানা পদক্ষেপ নেয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু সাউদ মাসুদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিদ আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, কোষাধ্যক্ষ মোশতাাক আহমেদ (শাওন), সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুল, শরীফ সুমন, নিয়াজ মোহাম্মদ মাসুম ও মশিউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »