বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

শব্দদূষণ রোধে সোনারগাঁওয়ে অভিযান: ৪টি যানবাহনকে জরিমানা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪২ Time View

সোনারগাঁও উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহনে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৫টি হর্ণ জব্দ করা হয়। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (কাঁচপুর সার্কেল) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।

এ সময় উপস্থিত ছিলেন-সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তররের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

তিনি বলেন, অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘণ করায় বাংলাদেশ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮(২) মোতাবেক শব্দদূষণকারী ৪টি যানবাহন থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা ও ৫টি হর্ণ জব্দ করা হয়। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »