শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোনারগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬৯ Time View

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সোনারগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশন-এর ভাইস চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল মুখগুলো চিরতরে নিভে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন- সেই দোয়া করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আক্তার হাবিব, প্রতিবন্ধী ও শিশু যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মহিন, এইড ফর ম্যান ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ শাহজালাল মিয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীজানুর রহমান, সোনারগাঁ কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া, সংগঠনের সদস্য মোবারক হোসেন, আল আমিন, সিফাত ও মারুফ, বাংলাদেশ তথ্য ও মানবাধীকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার সভাপতি শামিম হোসেন, মোঃ আব্দুল হক মিয়া, এনসিপি জেলা সদস্য মোঃ মোস্তফা, সাংবাদিক মোক্তার হোসেন, কামরুল ইসলাম পাপ্পু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »