রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩ বন্দরের স.ন্ত্রা.সী ক্যা.ডার সোহেল গ্রেফতার আমরা ওসমান পরিবার দ্বারা সকল হত্যার বিচার চাই: রফিউর রাব্বি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন

বন্দরের স.ন্ত্রা.সী ক্যা.ডার সোহেল গ্রেফতার

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৯ Time View

বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। এসব মামলার মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানা ও নারায়ণগঞ্জের বন্দর থানার একাধিক মামলা উল্লেখযোগ্য।

র‌্যাব-১১ এর তথ্যমতে, সোহেল ও তার বাহিনী দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়ভাবে নতুন ভবন বা স্থাপনা নির্মাণের সময় তার বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকেও মাসোহারা আদায় করত তার বাহিনী।

র‌্যাব-১১ আরও জানায়, সোহেল তার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করত। ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়া কিংবা পেশিশক্তি ব্যবহার করে উচ্ছেদের ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

আধিপত্য বজায় রাখতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত সোহেল। তার ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় গড়ে ওঠে মাদকের বড় নেটওয়ার্ক। সেখানে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা হতো বলে জানিয়েছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, সোহেলের অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেলকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-১১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »