বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনার অভিযুক্ত গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩১৬ Time View

ফতুল্লায় চৌদ্দ বছরের কিশোরী ও মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় আসামি মোঃ বাচ্চু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সিপিসি- ১’র কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পালগাঁও এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি মোঃ বাচ্চু মিয় ফতুল্লার তল্লা এলাকার মৃত আছত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় নজরুল ইসলাম আশিকের বাসার কেয়ারটেকারের রুমের ভেতরে ডেকে নিয়ে মাদ্রসার ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ও মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, ভিকটিম সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানতলী এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ভিকটিম মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করার জন্য ভিকটিমের পরিবারের নিকট বলে। ভিকটিমের পরিবার ভিকটিমের কথায় রাজি না হয়ে বাসায় থেকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য বললে ভিকটিম মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করার জন্য জেদ করে এবং রাগে ক্ষোভে ভিকটিমের ইচ্ছায় মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করবে বলে পরিবারের কাউকে না জানিয়ে গত ১৬ মে রাত একটার দিকে ভিকটিম বর্তমান ঠিকানার বাসা হতে বের হয়ে উক্ত বাসার কেয়ারটেকার মোঃ বাচ্চু মিয়ার কাছ থেকে গেটের চাবি নিয়ে গেট খুলে বের হয় এবং গভীর রাত হওয়ায় ভিকটিম কেয়ারটেকারের রুমের পাশে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে উক্ত কেয়ারটেকার কৌশলে ভিকটিমকে নিজের রুমে নিয়ে যায় এবং ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভোর অনুমান চারটার সময় আসামি ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে রুম হতে বের করে দিলে ভিকটিম বাসায় ফিরে এসে পরিবারকে বিস্তারিত ঘটনা জানায়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »