শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক

ফতুল্লায় বিদেশি পি.স্ত.ল ও গু.লিসহ আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী পাভেল গ্রে.প্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ Time View

ফতুল্লায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ মাইনুল ইসলাম পাভেল (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পাভেল বিদেশে পলাতক সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম পাভেল ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে শাসনগাঁও এলাকায় পাভেলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপ-পরিদর্শক আশিষ ও সহকারী উপ-পরিদর্শক হামিদ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযানকালে পাভেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি তৈরি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র এবং বর্তমানে বিদেশে পলাতক সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল পাভেল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »