মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩ ফতুল্লায় গ্যাস বি.স্ফো.র.ণ: একই পরিবারের পাঁচজন দ.গ্ধ

ফতুল্লায় পরিবেশ দূষণ করার অভিযোগে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৩১ Time View

ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগে বুনন ডাইং নামক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান এর নেতৃত্বে এ অভিযান চলে।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন। রবিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ফতুল্লার পোস্ট অফিস রোড এরাকায় এ অবস্থিত তরল বর্জ্যকারী বুনন ডাইং (পূর্বের নাম বিসমিল্লাহ টুইস্টিং/বলাকা ডাইং, আশহী ডাইং) নামক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও এটিপি স্থাপন করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম পরিচালনা না করার জন্য মর্মে সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »