বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় ড্রামের ভেতর পা কাটা অর্ধগলিত ম-রদেহ: পরকীয়ার জেরে হত্যা!

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৭ Time View

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত ও দুই পা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তার নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিলকুনি এলাকার বাসিন্দা। নয়নের পিতা মো. সালাম ও মাতা আয়েশা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নয়নের দুটি স্ত্রী রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আমরা ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্তে দেখা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »