শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: সালাম সভাপতি, শাওন সম্পাদক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪৯ Time View

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আবদুস সালাম সভাপতি এবং চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আবদুস সালাম এ নিয়ে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ইমামুল হাসান স্বপন, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, অর্থ সম্পাদক শওকত এ সৈকত, কার্যকরী কমিটির সদস্য আফজাল হোসেন পন্টি, আনিসুর রহমান জুয়েল, সাবিত আল হাসান, শরীফ উদ্দিন সবুজ ও রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম-মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।

বিকাল ৩টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ৬টা পর্যন্ত চলে। নির্বাচনের মোট ৪৮ ভোটারের মধ্যে ৪৪ জন ভোট প্রদান করেন। ১১টি পদের জন্য দুটি প্যানেলে ২২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিনার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য বিমল রায়। কমিশনার হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য খন্দকার শাহ আলম ও ড. রুমন রেজা।

নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে জয় পেয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ)। তার প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ পেয়েছে ১৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে জয় পেয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল টুয়েন্টিফোর)। তার প্রতিদ্বন্দ্বী আমির হুসাইন স্মিথ পেয়েছে ১৯ ভোট। সহ-সভাপতি পদে ২৯ ভোট পেয়ে ইমামুল হাসান স্বপন (খবরের পাতা) জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ ওবায়েদ উল্লাহ পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে জয়নাল আবেদীন জয় (যমুনা টিভি) জয় পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বুলবুল আহমেদ সোহেল পেয়েছে ১৮ ভোট। অর্থ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে শওকত এ সৈকত (সময় টিভি) জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান পেয়েছেন ১৯ ভোট।

এদিকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৩১ ভোট পেয়ে জয়ি হয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন), আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা) পেয়েছেন ২৫ ভোট, হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) ২৫ ভোট, সাবিত আল হাসান (আজকের পত্রিকা) ২৭ ভোট, শরীফ উদ্দিন সবুজ (সমকাল) ২৪ ভোট, ও রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি) ২৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »