বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

দেশের মানুষ ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’ পদ্ধতিতে অভ্যস্ত: ড. আবদুল মঈন খান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

দেশের মানুষ ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’ পদ্ধতিতে অভ্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে।”

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতার অবরোধ’কে ঘিরে উত্তাল পরিস্থিতি প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “পাহাড়ে ও সমতলে মানুষে মানুষে কোনো প্রভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের মধ্যে কোনো বৈষম্য বা বিভেদে বিশ্বাস করে না।”

পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ড. মঈন খান বলেন, “পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম। আমরা বিশ্বাস করি, সুর ও অসুরের যে যুদ্ধ হয় তাতে সবসময় অসুর পরাজিত হবে এবং সুর জয়লাভ করবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে। এ দেশের মানুষের বৈশিষ্ট্য হলো ভালোবাসা। আবেগের জায়গায় ভালোবাসা প্রবল থাকায় আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছি এবং ভবিষ্যতেও করব।”

ড. মঈন খান নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে বলেন, “বর্তমান নারায়ণগঞ্জ আগের চেয়ে অনেক উন্নত। তবে কেবল বাহ্যিক উন্নয়ন নয়, আমাদের মানসিক ও নৈতিক উন্নয়নও করতে হবে। মনকে পরিশুদ্ধ করতে হবে।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »