বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়লো: শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৩ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। আগে এ রুটে বাসভাড়া ছিল ৫০ টাকা, এখন তা ৫৫ টাকা করা হলো। তবে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় পরিবহন মালিকেরা ভাড়া বাড়ানোর দাবি তোলেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ছাত্র ফেডারেশন এবং যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পর্যালোচনায় দেখা যায়, সরকারি প্রজ্ঞাপন ও দূরত্বের হিসাবে এ রুটে ভাড়া ৬০ টাকার কাছাকাছি হওয়া উচিত। পরে সিদ্ধান্তের দায়িত্ব জেলা প্রশাসকের হাতে দেওয়া হয়।

জেলা প্রশাসক সভায় বলেন, ‘আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। ন্যায্যতা নিশ্চিত করতে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নিয়ম ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আমরা সভায় ভাড়া বৃদ্ধির বিরোধিতা করেছি। কিন্তু বিএনপি, জামায়াত ও প্রেস ক্লাবের সভাপতি ভাড়া বৃদ্ধির পক্ষে ছিলেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আমরা এ বিষয়ে পরে পদক্ষেপ নেব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »