শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার তীব্র যানজট: যাত্রীদের চরম দুর্ভোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৫টি কিলোমিটার রাস্তাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানায়। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে যানবাহন চলেছে বলে খবর পাওয়া গেছে। শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নামায় এবং দড়িকান্দিসহ দুটি স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে ট্রাফিক পুলিশ দাবি করেন। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল। দুুপুর সাড়ে ১২টায় যানজট সৃষ্টি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী ও শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন।

স্থানীয় লোকজন ও যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধা ঘণ্টা সময় লাগে সেখানে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে। যাত্রী তানিয়া আক্তার বলেন, প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামে যাই। কিন্তু এ বছর যানজট খুবই ভয়াবহ। কখন পৌঁছাতে পারব তা জানিনা। বাসযাত্রী সোহেল মিয়া বলেন, সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছি, এখনো রাস্তায় অবস্থান করছি। কমে পৌঁছতে পার জানি না।

ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। আর মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। পুলিশ জানায়, ছুটির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়া যুক্ত হওয়ায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এখন যানবাহন চলাচল করছে। ধীরে ধীরে যানজট স্বাভাবিক অবস্থায় কমে আসবে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, সোনারগাঁয়ের দড়িকান্দিসহ দুটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এ যানজট ছড়িয়ে পড়ে। এ যানজট সাইনবোর্ড থেকে টোলপ্লাজা পর্যন্তÍ ছড়িয়ে পড়ে। ভোরেও কিছুটা যানজট ছিল। তবে সকাল ১০টার তীব্র যানজট ছিল। এখন যানবাহন চলাচল রানিং আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »