বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

টিপু-মজিবুরের নেতৃত্বে ঢাকায় পেশাজীবী কনভেনশনে যোগদান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পেশাজীবী কনভেনশনে নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষে থেকে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও সদস্য ডা. মজিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে যোগদান করেছে। বুধবার (৪ অক্টোবর ) সকাল দশটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) এর উদ্যোগে এ কনভেনশনের আয়োজন করা হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের পেশাজীবী কনভেনশনকে সফল করতে সকালে নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাকর্মীদের নিয়ে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসারসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে যোগদান করেন।

বুধবার সকাল দশটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ পেশাজীবী কনভেনশনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কনভেনশনে দেশের বিভিন্ন স্থান থেকে আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »