শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

চার নৌযানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১১ Time View

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য, ট্রাফিক পরিদর্শক মোঃ সেলিম ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন সময়ে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় এমভি আল নূর-৩ জাহাজকে ২০ হাজার টাকা, এমভি তাওয়ানা-১ জাহাজকে ২০ হাজার টাকা, এমভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট নামে জাহাজকে ২০ হাজার টাকা, এমভি ফয়সাল-১০ জাহাজকে ১০ হাজার টাকা, এমভি ইয়াসিন নিশাত জাহাজকে ৩০ হাজার টাকা ও এমভি আল রওদা জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে ফিটনেসবিহীন ও অবৈধ নৌযান চলাচল বন্ধে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌযান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »