বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

চাঁদাবাজি বা গরু নিয়ে টানাটানি করলে কাউকে ছাড় দেয়া হবে না: র‌্যাব-১১ সিও

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০০ Time View

নারায়ণগঞ্জে গরু বেপারী ও ব্যবসায়ীদের আতঙ্ক দুর করতে এবং গরুর বেপারীরা যাতে সড়ক ও নদী পথে নিজেদের পছন্দমতো হাটে গরু নিয়ে আসতে পারে সেজন্য কাজ শুরু করেছে র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শীতলক্ষ্যা নদীতে যাতে কোন গরুর বেপারী বা গরুর ট্রলারে কোন প্রকার চাদাঁবাজি, সন্ত্রাসী কর্মকান্ড বা গরু ইজারাদারদের নিয়োজিত সন্ত্রাসীরা গরু নিয়ে টানাটানি করতে না পারে সেজন্য সড়ক ও নদী পথে পুলিশের পাশাপাশি র‌্যাব-১১ সদস্যরা নিয়মিত টহল দিবে বলে জানিয়েছেন র‌্যাব-১১ সিও (অধিনায়ক)। মঙ্গলবার (৩জুন) সকালে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো গরুর হাটের পরিদর্শন করেন র‌্যাব-১১ সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। এ সময় তিনি গরুর হাটে গরু নিয়ে আসা বেপারী ও হাট ইজারাদারের লোকজনের সাথে কথা বলেন।

এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নদী বা সড়ক পথে চাঁদাবাজি করলে বা গরু নিয়ে টানাটানি করলে কাউকে ছাড় দেয়া হবে না। নদীপথে চাদাঁবাজির কোন অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী পদে গরু টানাটানি ও চাদাঁবাজির দুটি ভিডিও আমাদের নজরে এসেছে। নদী পথে গরুর বেপারীরা যাতে নিবিঘ্নে নিজেদের পছন্দ মতো হাটে গরু নিয়ে যেতে পারে সেজন্য র‌্যাব টহল দিচ্ছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে গরু নিয়ে আসার পথে শীতলক্ষ্যা নদীতে ইজারাদারের সন্ত্রাসীরা গরুর বেপারীদের নিজ নিজ হাটে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। আবার গরুর ট্রলারে স্পিড বোডে এসে গরুর ট্রলার থেকে চাঁদা আদায় করছে একদল সন্ত্রাসী। সম্প্রতি এমন দুটি ভিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পড়লে গরুর ব্যাপারী ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »