মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার

আদমজী ইপিজেড-এ ছাত্র-জনতার আটককৃত যুবলীগ নেতার ১৫ ট্রাক মালামাল ছিনিয়ে নিল যুবদল নেতা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫০৭ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি কারখানার ১২ ট্রাক ঝুট ও ৩ ট্রাক কার্টুন ও পলি আটক করে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে দেয় ছাত্র-জনতা। মালামালগুলো ঢাকা মহানগর যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামী ও বর্তমানে বিদেশে অবস্থানরত আবু হানিফ হৃদয়-এর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের। সে মালামাল রাতের আধাঁরে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহেদ আহমেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে মালামালগুলো আটক করে থানায় দেয়ার পর গভীর রাতে এসব মালামাল যুবদল নেতা শাহেদ থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়।

ব্যবসায়ীরা জানায়, আদমজী ইপিজেডে অবস্থিত ইউনেস্কো বিডি লিঃ এর চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল-এর অনুকুলে কারখানা কর্তৃপক্ষ ১২ ট্রাক জুট (ফ্লোর ডাস্ট ও গার্বেজ) এবং ৪ মে. টন কাগজের কার্টুন ও ৫০০ কেজি পলি বিক্রির অনুমতি প্রদান করে। ডিনকুম প্রতিষ্ঠানের পক্ষে গত মঙ্গলবার ১২ ট্রাক ঝুট ও ৩ ট্রাক কাগজের কাটুর্ন ও পলিসহ মোট ১৫ ট্রাক মালামাল কাস্টমস গেইট দিয়ে বের করে নেয়া হয়। এসময় সাড়ে ৪ মে. টন এর পরিবর্তে প্রায় ২০ টন মালামাল বাহিরে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টি কাষ্টমস এর রাজস্ব কর্মকর্তা এ, কে, এম এনামুল হককে জানানো হয়। তিনি সরেজমিনে বিষয়টি নিশ্চিত করে কারখানা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করেন। মালামাল বেশি দেয়ার বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক জানায়, নিয়মের বাহিরে কোন কিছু হবে না। তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মালামাল বেশি নেয়ার বিষয়টি ইউনেস্কোর মালিক পক্ষকেও জানানো হয়েছে। এরপর কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কালক্ষেপন করতে করতে বৃহস্পতিবার অতিরিক্ত মালামাল নামিয়ে নির্ধারিত সাড়ে ৪ টন মালামাল ট্রাকে দিলে কাষ্টমস কর্তৃপক্ষ ট্রাকগুলি বিকালে ইপিজেড থেকে বের হওয়ার অনুমতি দেয়। ঢাকা মহানগর দক্ষিনের যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামী আবু হানিফ হৃদয় মালামাল নিয়ে যাচ্ছে এমন খবরে স্থানীয় ছাত্র-জনতা উক্ত মালামাল আটক করে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে দেয়। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থানায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহেদের সাথে থানা পুলিশের দেন দরবার করতে দেখা গেছে। পরে গভীর রাতে উক্ত ১৫ ট্রাক মালামাল শাহেদ নিয়ে গেছে বলে অভিযোগ করেন ছাত্র-জনতারা। যুবলীগ নেতার মালামাল যুবদল নেতার ছিনিয়ে নেয়ার ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় বিএনপি কর্মী সমর্থকরা হতবাক।

স্থানীয় ছাত্র-জনতা ক্ষোভের সাথে জানায়, কোন দলেরই কেউ আদমজী ইপিজেডে ব্যবসা করতে পারবে না। এখানে শুধু প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করবে। এসময় বর্তমানে যেসব নেতা-কর্মীর নামে লাইসেন্স রয়েছে তাদের লাইসেন্স বাতিলের দ্রুত ব্যবস্থ নেয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে ইউনেস্কো কারখানা সূত্রে জানা যায়, এ কারখানাটি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্পাদক ইয়াছিন মিয়া এবং ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির অধীনে ছিল। কারখানার কিছু অসাধু ব্যক্তি আর্থিক সুবিধা নিয়ে প্রতিমাসেই বিপুল পরিমান অতিরিক্ত মালামাল উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ আগষ্ট) সাড়ে ৪ টনের স্থলে প্রায় ২০ টন মালামাল ট্রাকে ভর্তি করে দেয় কারখানার সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহেদ আহম্মেদ জানায়, এ মালামাল ঢাকা দক্ষিন মহানগর ছাত্রদল সদস্য সচিব নিলয়ের। সে আমাকে বলায় আমি সিদ্ধিরগঞ্জে গিয়ে বিষয়টি সমাধান করি যাতে বিএনপি’র কোন বদনাম না হয়। শাহেদ আরও জানায়, জেলা বিএনপি সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বা কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মামুন মাহমুদের বলয়ে আমি নাই, আমি তারেক রহমানের বলয়ের।

ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মেহেদী জানায়, এ মালামাল আমার বস আবু হানিফ হৃদয়ের। অন্যকারো নয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানায়, কাগজপত্রে যারা বৈধ তাদেরকে মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। এখানে আমার করার কিছুই নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »