রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক

আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ Time View

আড়াইহাজারের নোয়াপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষক লোকমান হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তার দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে তার স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ডাকাতরা বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

শিক্ষক লোকমান হোসেন আরও জানান, ডাকাতদের হাতে অস্ত্র থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কে কোনো ধরনের প্রতিরোধ করতে পারেননি। পুরো ঘটনাটি অল্প সময়ের মধ্যেই ঘটে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »