শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না: ভিপি নুর

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৩৯ Time View

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যে গণঅভ্যুত্থানে দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে, ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্নে ও গণহত্যার বিচারের প্রশ্নে বিগত ৮ মাসে আমরা কোনো অগ্রগতি লক্ষ্য করি নাই। অন্তবর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, এ নিয়ে কোনো টালবাহানা চলবে না। অনতিলম্বে বিচার বিভাগের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এখনও রাজপথে শহীদের রক্ত শুকায়নি, শহীদ ও আহত পরিবারের কান্না থামেনি। এই আওয়ামী লীগ ভবিষ্যতে এদেশে রাজনীতি করার অধিকার রাখে না।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বিসিকে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের উদ্যোগে এই যুব সমাবেশের আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলো গত ১৬ বছরে লড়াই সংগ্রাম করলেও জনগণ সেভাবে সে লড়াইয়ে শামিল হয়নি। কারণ রাজনৈতিক নেতৃত্বের কর্মকান্ডের প্রতি অবিশ্বাস রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি মানুষের সন্দেহ সংশয় রয়েছে। তাই প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মানুষকে রাজনীতিতে ফেরার আহ্বান করেছে। সেই সাথে অল্প সময়ের মধ্যেই আমাদের গণ অধিকারের গণজোয়ার তৈরি হয়েছে।

আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, ফ্যাসিবাদের পতনের পরেও আমাদের রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে পুরানো বৈশিষ্ট লক্ষ্য করছি। বাংলাদেশের কোথাও চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব বিস্তার বন্ধ হয়নি। এগুলো চলতে কেন এতগুলো মানুষ জীবন দিলো। সেই জবাব রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। কোনো কোনো দল যদি ভাবেন আমরা একাই একশো আমরা সব নিয়ন্ত্রণ করবো আমরাই সব হর্তাকর্তা তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন।

তিনি বলেন, এদেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দিবে না। আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন ভোটকেন্দ্র দখল করে সীল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখবেন না। সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »