শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৪ Time View

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে। তবে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ থাকা তাসরিফ আল নোমান মোটরসাইকেল যোগে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় মিছিলে নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮), এবং মো. সোহেল (১৯)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক তাসরিফ আল নোমানসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »