বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

৬ বছরের শিশুকে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামীর মৃত্যুদন্ড

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাইমুর রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু দন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আরেক ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেন আদালত। দন্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পাশের বাসায় ভাড়া থাকতেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্ত আসামি নাইমুর রহমান ৬ বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। আদালত ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন। মামলার বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »