সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

কারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুই আমলী আদালতের বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি জানান, ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি বিচারক সেলিনা খাতুনের আদালতে এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলার শুনানি বিচারক মাইমানাহ আক্তার মনির আদালতে অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী।

গত বৃহস্পতিবার শুনানির তারিখ থাকলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী ছয় মাস ধরে কাশিমপুর মহিলা কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এই পাঁচ মামলায় আইভীকে জামিন দিলেও পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে।

আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, “এ পাঁচটি মামলার কোথাও আইভীর নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও তার সম্পৃক্ততার কথা বলেনি। তাকে হাইকোর্ট জামিন দেওয়ার পর পুলিশ তড়িঘড়ি করে নতুন পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে শুধু কারামুক্তি বিলম্বিত করতেই।”

তিনি আরও জানান, এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »