মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫২৮ Time View

এসো জ্ঞানের সন্ধানে,ফিরে যাও দেশের সেবায়” এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁও সরকারি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর উদ্ভোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের। বুধবার (১১ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান অপু’র সভাপতিত্বে জ্যেষ্ঠ প্রভাষক এ কে এম মামুন শিকদার ও সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন -মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপু,সহকারি অধ্যক্ষ দিলরুবা আফরোজা সহ প্রমূখ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। কলেজের শিক্ষকরা নবীন বরণ অনুষ্ঠানে গান গেয়ে ও নৃত্য পরিবেশনা করে নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করে।

নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজে যেন একটা মিলনমেলায় পরিণত হয়ে উঠলো। আনন্দ-উৎফুল্লতায় ভরে উঠলো কলেজ ক্যাম্পাসটি। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে,কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »