সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় ২দিন পর মোজাম্মেল মারা গেছেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

সিদ্ধিরগঞ্জে শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোহাম্মদ মোজাম্মেল হক (৩০) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।

তিনি বলেন, দগ্ধ অবস্থায় ৫ জন কে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছিল। একজন আজ (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মারা গেছেন। বর্তমানে চার জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৩ অক্টোবর রাত রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মোজাম্মেলসহ দগ্ধ হয় ৫জন। অন্য দগ্ধরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই ওই মিলের শ্রমিক। রাত ৩টার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাসের মিটার বিস্ফোরণ হয়ে আমাদের পাঁচজন দগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »