বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩২৩ Time View

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধারসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- মো. মজিবর রহমান (৫০), বিল্লাল (২৫), মো. আক্তার ওরফে কানা আক্তার (৪৩), রিয়েল (২২), মোধধ. জলিল (২৮) ও মো. বাবু (২২)।

সোমবার (২১ আগষ্ট) ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মিজমিজি ও শুমিলপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ইয়াবা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেন।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ছয় হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও তিনশত গ্রাম ওজনের তিন হাজার পুরিয়া হেরোইন।

মাদক উদ্ধার ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের একটি বিশাল চক্র রয়েছে। প্রথমে একজনকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »