সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে কুপিয়ে রোলিং মিলে ডাকাতি, ৪ লাক্ষ টাকার মালামাল লুট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

সিদ্ধিরগঞ্জের ইকবাল গ্রুপ অব ইন্ডাস্ট্রি এলাকায় ইরা রি-রোলিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নৈশপ্রহরী জাহাঙ্গীরকে বেঁধে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কারখানা থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে মিলের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আবু বক্কর সিদ্দিক জানান, কারখানাটি গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে। রাতে জাহাঙ্গীর পাহারাদার হিসেবে থাকেন। রাত সাড়ে তিনটার দিকে ৮-১০ জনের ডাকাত দল ইকবাল গ্রুপের বাউন্ডারীর দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা প্রথমে নৈশপ্রহরী জাহাঙ্গীরকে মুখ চেপে ধরে কারখানার সামনের একটি পিলারের সঙ্গে বেধে মারধর ও চাকু দিয়ে একাধিক আঘাত করে। পরে কারখানার মূল পটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে, বিদ্যুতের ক্যাবল, সার্কিট ও অন্যান্য যন্ত্রাংশসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে অন্যান্য প্রহরীরা জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »