বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান ভেজাল মশলা ধংস করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন।

মো: সেলিমুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জে মিজমিজি ও মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ৫টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এরমধ্যে বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য তৈরী করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় বৈশাখী ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন মসলাসহ ২১ প্রকারের ভেজাল পণ্য তৈরী ও বাজারজাত করার অপরাধে আইডিয়াল ফুড প্রডাক্টকে ভোক্তা আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং এবং বিপুল পরিমান তৈরীকৃত পণ্য ধংস করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল রাখার অপরাধে নাইস ট্রেড ইন্টারন্যাশনালকে ভোক্তা আইনের ৩৭ ধারায় ২০ হাজার টাকা ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেল বোতলজাত করার অপরাধে এস এস কোম্পানীকে ভোক্তা আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সরকার প্ল্যাস্টিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »