সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

মশার ঔষধ দেন, টাকা বা মেশিন লাগলে আমি দেব: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু দমন করতে স্থানীয় কাউন্সিলদের ও সংরক্ষিত নারী কাউন্সিলরকে কড়া নির্দেশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এনসিসি ৫নং ওয়ার্ডের বিভিন্ন সাধারণ মানুষের সাথে আলাপ করে তিনি এ নির্দেশ দেন।

শামীম ওসমান বলেন, ‘এই এলাকায় কি মশার ওষুধ দেয় না? এই এলাকাটা ডেঙ্গুর রেড জোন হয়ে গেছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেবো। দরকার পরলে মতি আছে, আনোয়ার চাচা, বাদল আছে; এনাদের কাছ থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে কাজে লাগান। আপনারা সবাই মিলে এটা করেন।’

শামীম ওসমান আরও বলেন, ‘বাংলাদেশের কোনো জায়গায় ডেঙ্গুতে এতো আক্রান্ত হয় নাই এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।’

এসময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও এনসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, এনসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, এনসিসি ১০নং ওয়ার্ড কাউন্সিলন ইফতেখার আলম খোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »