সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

ফেসবুক স্ট্যাটাস দেখে প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ Time View

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মোঃ সুমন নামে এক প্রতিবন্ধী তাঁর অসহায়ত্বের কথা জানিয়ে একটি হুইলচেয়ারের প্রত্যাশায় ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নজরে আসলে অসহায় মানুষটির পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সোমবার (১৫ জানুয়ারি) সকালে গোদনাইল চিত্তরঞ্জন লেকপাড় ঐ প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার উপহার দেয়া হয়। এ সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, প্রচার ও দপ্তর সচিব মোঃ মনোয়ার হোসেন সানী, সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তার, কবি সিরাজ, কবি ইয়াকুব কামাল, স্বেচ্ছাসেবক আকবর হোসেন সুমন ও রাকিবুল ইসলাম ইফতিসহ মানবিক যোদ্ধারা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তায় হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীরা বলেন, আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। মানবিক কার্যক্রম বাস্তবায়ন করতে যেয়ে অনেক সময় অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে স্বেচ্ছাসেবকরা। তারপরও থেমে থাকেনি সংগঠনের সদস্য ও কর্মীরা। বর্তমানে অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং ষড়যন্ত্রকারীদের আর ছাড় দেয়া হবে না বলে বক্তারা বলেন। পরিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ারটি তুলে দেয়া হয়। এ সময় হুইলচেয়ার উপহার পেয়ে সুমন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এর আগেও আমি মানব কল্যাণ পরিষদের সহযোগিতা পেয়েছি এবং এখনো পেলাম। তিনি মানবিক এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর প্রতি সহানুভূতির সহিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »